বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস

আগরতলা : বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে ত্রিপুরার সম্প্রতি ঘটনারও নিন্দা জানাল কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি অভিঝগ করেন বিক্ষোভ দেখানোর নামে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করেছে আর এস এসের একটি সংগঠন।তিনি অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে। তাঁর প্রশ্ন এই ঘটনা কি বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য? তা কিন্তু মোটেই নয়। সোমবারের ঘটনার পরে বাংলাদেশে নতুন করে সংখ্যালঘুদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। প্রবীর বাবু বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে জানান, সেখানে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে। রাজ্যে আরএসএস ও বিজেপির বর্তমান কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় প্রদেশ কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস বাংলাদেশের ঘটনায়ও উদ্বিগ্ন।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার