রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ এনে সরব স্থানীয় লোকজন

আগরতলা : রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ এনে সরব স্থানীয় লোকজন। সুশাসনের রাজ্যে প্রায়শই দুর্নীতির অভিযোগ উঠে আসে সরকারি কাজে। রাস্তা কিংবা সরকারি অন্য কোন কাজে দুর্নীতির অভিযোগ উঠে আসে বিভিন্ন জায়গা থেকে। ফের দুর্নীতির অভিযোগ। এবার ঘটনা রাজধানী লাগোয়া এলাকায়। জানা গেছে রাজধানীর চন্দ্রপুর বলদাখাল এলাকায় চলছে রাস্তা সংস্কারের কাজ। অভিযোগ মঙ্গলবার রাতের আঁধারে ঠিকেদার রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ করেন। বুধবার সকালে বলদাখাল ব্রিজ সংলগ্ন এলাকার লোকজন ঘুম থেকে উঠে তা দেখতে পান। এলাকার লোকজনের অভিযোগ রাতের আঁধারে রাস্তার কাজে দুর্নীতির আশ্রয় নেওয়া নেওয়া হয়েছে। রাস্তা থেকে উঠে যাচ্ছে বিটুমিন। ফলে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। তাদের আরও অভিযোগ ঠিকেদারকে ফোন করা হলেও রিসিভ করেন নি। ক্ষুব্ধ এলাকাবাসী দাবি জানান, স্বচ্ছতা বজায় রেখে দ্রুত রাস্তার কাজ করার।

Related posts

ঘোষণা করা হল TBSE পরিচালিত ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট

প্রচার সজ্জা লাগাতে গিয়ে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় আক্রান্ত বাম কর্মী সমর্থকরা

শিক্ষিত নতুন প্রজন্মকে বিজেপির সাথে যুক্ত করতে হবেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা