বিশ্ব মৃত্তিকা দিবসে কর্মশালা

আগরতলা : বিশ্ব মৃত্তিকা দিবসে কর্মশালা। বৃহস্পতিবার বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে রাজধানীর অরুন্ধতীনগরস্থিত স্টেট সিড টেস্টিং ল্যাবরেটরির কনফারেন্স হলে এক কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। বলাই গোস্বামী জানান মানুষের জীবনের সর্বক্ষেত্রে মাটির প্রয়োজন। মৃত্তিকাকে রক্ষা করতে না পারলে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই মাটির অপচয় ও দূষণ বন্ধ করতে হবে। মাটিকে রক্ষা করতে হবে। বাচার জন্য মাটিকে কি ভাবে রক্ষা করা যায় সেই দিকে সকলকে গুরুত্ব দিতে হবে। আধিকারিকদের আলোচনায়ও উঠে আসে মাটির গুরুত্ব।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা