আগরতলা শহরে বিক্ষোভ মিছিল- সভা তপশিলি সংগঠনের অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে

আগরতলা : আগরতলা শহরে বিক্ষোভ মিছিল- সভা তপশিলি সংগঠনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের সময়েই রাজধানীর অমিত শাহের পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তরফে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল। এদিন মেলারমাঠ সংগঠনের অফিসের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়।মিছিল থেকে আওয়াজ উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের।উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস, শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস সহ অন্যরা। পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদেই ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতির প্রতিবাদ সভা। সভায় সুধন দাস বলেন, বিজেপি আর এস এসের এজেন্ডাকে কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি বলেন বিজেপি-আরএসএসের প্রধান লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করা। সংবিধান পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে বিজেপি বলে অভিযোগ সুধন দাসের।এদিকে এদিনই ত্রিপুরায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।