নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা : মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদন কতটা বেড়েছে তা খতিয়ে দেখতে পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা সভা।বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে প্রাণী সম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, মৎস্য দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস বলেন, মৎস্য দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের গত তিন মাসের কাজকর্ম খতিয়ে দেখা হয়েছে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ২০২৪-২৫ অর্থবছরে যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে তা কতটা পূরণ হয়েছে খতিয়ে দেখা। বিশেষ করে রাজ্যে মাছ, মাংস এবং ডিম সহ দুধে উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে সেই সকল বিষয়ে খতিয়ে দেখা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

Related posts

বিএসএফ-এর উপর আক্রমণের জেরে রহিমপুর বাজারে অভিযান কেন্দ্র ও রাজ্যের যৌথ বাহিনীর

সোনামুড়া নগর পঞ্চায়েতের নির্বাচনে আশা কর্মী প্রার্থী নিয়ে আপত্তি বিরোধীদের

বিরল রোগে আক্রান্ত ২ বছরের সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় মা-বাবার