অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গঠিত কংগ্রেসের সংগঠন চাঙ্গা করতে বৈঠক

আগরতলা : রাজ্যে দীর্ঘদিন ধরে সক্রিয় নয় অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গঠিত কংগ্রেসের সংগঠনের। তাই এই সংগঠনকে চাঙ্গা করতে চলেছে কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যেও অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি জানান রাজ্যে দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন সক্রিয় ছিল না। সেই সংগঠনকে পুনরুজ্জীবিত করতে এদিনের বৈঠক করা হয়েছে। পাশাপাশি বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পদাধিকারীদের নাম নির্বাচিত করে দিল্লিতে পাঠানো হবে। সেখান থেকে ঘোষণা করা হবে পদাধিকারীদের নাম। এদিনের বৈঠকে বিভিন্ন জায়গা থেকে অবসর প্রাপ্ত সৈনিকরা অংশ নেয়।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!