কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্প অফিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬

আগরতলা : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্প অফিসে চোরের থাবা। একেবারে জানালা-দরজা খুলে নিয়ে যায় চোরের দল দুঃসাহস দেখিয়ে। ঘটনার তদন্তে নেমে এন সি সি থানার পুলিস ৬ চোরকে গ্রেপ্তার করে। উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী।শ্যামলীবাজার সিবিআই ক্যাম্প অফিসে থাবা বসিয়েছিল চোরেরা।বৃহস্পতিবার এসডিপিও এনসিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী গুলি।১১ ফেব্রুয়ারি সিবিআই-র ইন্সপেক্টর এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন শ্যামলীবাজারস্থিত সিবিআই-র ক্যাম্প অফিসে চুরির ঘটনার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিবিআই আধিকারিকরা এই ক্যাম্প অফিসটি বন্ধ করে যান। ১১ ফেব্রুয়ারি পুনঃরায় সিবিআই-র আধিকারিকরা ক্যাম্প অফিসে গিয়ে দেখতে পান তাদের অফিসের স্টিলের আলমিরা, চেয়ার, টেবিল এসব চুরি হয়েছে। সিবিআই-র অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে নেমে বিপ্লব দেববর্মা ও রাজু ভৌমিক নামে দুই জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ৮ টি স্টিলের আলমিরা, ৭ টি দরজা, ৪ টি জানেলা, একটি গিজার ও ৪ টি চেয়ার উদ্ধার করা হয়। পাশাপাশি আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।একথা জানান এনসিসির এসডিপিও।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা