দাবি আদায়ে মিছিল করে ডেপুটেশন

আগরতলা : সম কাজের জন্য সম বেতন পরিকাঠামো নির্ধারণ, ভিন্ন বেতনক্রমের মাধ্যমে কর্মীদের মনে বিভেদ সৃষ্টি না করা সহ ৬ দফা দাবি। এই ৬ দফা দাবিতে শুক্রবার ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে টিএনজিসিএল অফিসে ডেপুটেশান দেওয়া হয়। এদিন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা মিছিল বের করে। দাবি গুলি নিয়ে স্লোগান মুখরিত মিছিল বিভিন্ন পথ ঘুরে গুর্খাবস্তিস্থিত টিএনজিসিএল অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল টিএনজিসিএল অফিসে গিয়ে ডেপুটেশন দেয়। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের নেতৃত্ব জানান দাবি আদায়ে প্রয়োজনে আগামী আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Related posts

ত্রিপুরা রাজ্যে ইঞ্জিনিয়ারদের ৩৩০ টির অধিক শূন্য পদ তৈরি করা হয়েছেঃমুখ্যমন্ত্রী

আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল এিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা

প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার নব নিযুক্ত পদাধিকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার