ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সম্মেলন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা

আগরতলা : ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক রাজ্য সম্মেলন হবে রবিবার। আগরতলা প্রেস ক্লাবে হবে রাজ্য সম্মেলন।এবছর প্রত্যেক সদস্যকে সদস্যপদ নবীকরণ করতে হবে এবং নবাগতদের নতুন সদস্যপদ দেওয়া হবে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার প্রথম দিনে আর্ট কম্পিটিশন ও ফটো এক্সিবিশন হয় আগরতলা প্রেস ক্লাবে। যার সূচনা করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালি এসোসিয়েশনের সভাপতি বিজয় পাল, সহ আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যরা। শিশুদের বেশ সাড়া পড়ে বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল