আগামী এক শতাব্দীতে ৭৫ শতাংশ ভাষা বিলীন হয়ে যাবে-রতন

আগরতলা : আগামী এক শতাব্দীতে ৭৫ শতাংশ ভাষা বিলীন হয়ে যাবে। নিজের ভাষাকে শ্রদ্ধা করার পাশাপাশি অন্য ভাষাকে সম্মান জানাতে হবে। আগে ককবরক ভাষাকে গুরুত্ব দেওয়া হয় নি। পরিকল্পনা করে কোন কোন ভাষাকে হারিয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে একথা বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রাগঐতিহাসিক যুগে মানুষ নানান ধরনের সংকেতের মাধ্যমে কথা বলত। যুগযুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মধ্যদিয়ে ভাষার সৃষ্টি হয়। ভাষার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন। একটা জাতীর সভ্যতার মানদণ্ড পরিমাপ করা হয় ভাষা দিয়ে। শিশুরা প্রথমে মায়ের কাছ থেকে মাতৃ ভাষা শিখে থাকে। মাতৃ ভাষার প্রতি সকলের শ্রদ্ধা থাকা উচিত।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।