অল্পেতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা রাজধানীর গ্র্যান্ডোস ক্লাব সংলগ্ন এলাকা

আগরতলা : অল্পেতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা রাজধানীর গ্র্যান্ডোস ক্লাব সংলগ্ন এলাকা। জানা গেছে সেখানে গ্যাসের পাইপ লাইন ফেটে ভয়াবহ অগ্নিকান্ড। জানা যায় ক্লাব সংলগ্ন এলাকায় কয়েকজন শ্রমিক রাস্তার পাশে মাটি খননের কাজ করছিল। সেই সময় আচমকা মাটির নিচে থাকা গ্যাসের পাইপ লাইন ফেটে গ্যাস নির্গত হতে থাকে। একটা সময় নির্গত হওয়া গ্যাসে আগুন লেগে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়ায় লোকজনের মধ্যে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনায় তেমন কোন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার বেশ কিছু সময় বাদে টিএনজিসিএল-র কর্মীরা ঘটনাস্থলে পৌছায় এবং গ্যাসের পাইপ লাইন সারাই করে। অবশেষে স্বস্তি আসে লোকজনের মধ্যে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা