আগরতলা : সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ-র রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। এইদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন পুজিবাদের ধ্বংস সাধনের মধ্যদিয়ে শ্রেণী হীন শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে পৃথিবীর দেশে দেশে মানুষকে মানুষ হিসাবে সম্মান মর্যাদা নিয়ে বেচে থাকার লড়াইকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ৮ ঘণ্টার কাজ, ৮ ঘণ্টার বিনোদন ও ৮ ঘণ্টা বিশ্রামের দাবিকে আপাতত একটা স্লোগান হিসাবে সামনে উপস্থাপন করা হয়েছে। ১৮৮৬ সালে ১ মে আমেরিকায় যে ঘটনা ঘটে তার প্রতিবাদে ৪ মে যখন মানুষ প্রতিবাদে রাস্তায় নামে তখন আন্দোলন কারিরা রক্তাক্ত হয়, বহু আন্দোলনকারী শহীদ হয়। তার চার বছর পর আন্তর্জাতিক ২০ টি ট্রেড ইউনিয়ন মে দিবস প্রতিপালনের আহ্বান জানিয়েছিল। মানিক সরকার মে দিবসের গুরুত্ব তুলে ধরেন এইদিন।
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা
8