আগরতলা : শ্রম ভবনে ইট ভাট্টার মালিকদের নিয়ে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক আলোচনা সভা। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনারের উপস্থিতিতে ইট ভাট্টার মালিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। ইট ভট্টার শ্রমিকদের সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে এইদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রম ভবনের কনফারেন্স হলে আয়োজিত এইদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার জানান ইট ভাট্টা শ্রমিকদের সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে এইদিনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনেক সময় সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচারিত হয় যে ইট ভাট্টায় শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হলে মামলা দায়ের করার জন্য। এই বিষয়ে এইদিন ইট ভাট্টার মালিকদের সচেতন করা হয়েছে। আগে শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হলে শুধুমাত্র জরিমানা ও সচেতন করা হতো। বর্তমানে ফৌজদারি মামলা করা হবে। পাশাপাশি ইট ভাট্টার মালিকদের সচেতন করা হয়েছে বহিঃরাজ্য থেকে শ্রমিক আসলে সাথে সাথে যেন শ্রম দপ্তরে জানানো হয়। অনুরুপ ভাবে শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরে গেলে সেই বিষয়েও শ্রম দপ্তরকে অবগত করতে হবে।
শ্রমিক স্বার্থে শ্রম ভবনে ইট ভাট্টার মালিকদের নিয়ে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক আলোচনা সভা
3