Home First post স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকুরির জন্য পশ্চিম আগরতলা থানায় ভিড় চাকুরি প্রত্যাশীদের

স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকুরির জন্য পশ্চিম আগরতলা থানায় ভিড় চাকুরি প্রত্যাশীদের

by sokalsandhya
0 comments

আগরতলা : ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। সেই মোতাবেক ইতিপূর্বে আবেদন পত্র জমা নেওয়া হয়। কিন্তু কিছুদিন পূর্বে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে নতুন করে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য নতুন করে আবেদন পত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার। স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকুরি প্রত্যাশীরা বুধবার সকাল থেকে আবেদন পত্র নিয়ে নিজ নিজ থানায় ভিড় জমায় আবেদন পত্র জমা দেওয়ার জন্য। পশ্চিম আগরতলা থানায়ও একই চিত্র পরিলক্ষিত হয়। বহু চাকুরি প্রত্যাশী এইদিন সকাল থেকে পশ্চিম আগরতলা থানায় ভিড় জমায় তাদের আবেদন পত্র জমা দেওয়ার জন্য। উল্লেখ্য ৬ হাজার ৩৬৭ জন্য স্পেশাল এক্সিকিউটিভ সমগ্র রাজ্যের থানা গুলিতে নিয়োগ করা হবে। অফলাইনে এই আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে। ২১ বছর থেকে ৫০ বছর পর্যন্ত সাধারণ ক্যাটাগরি এবং এস টি, এস সি ভুক্তরা ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তবে অবশ্যই আবেদনকারিকে মাধ্যমিক পাস হতে হবে। স্পেশাল এক্সিকিউটিভদের মাসিক সাম্মানিক দেওয়া হবে প্রায় ১৩ হাজার টাকা করে। তিন বছরের জন্য চুক্তিতে তাদের নিয়োগ করা হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles