আগরতলা : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল কুমার দাসকে হাতে চুড়ি পড়ার পরামর্শ দিল এ.বি.ভি.পি-র নেতৃত্বরা। সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন ডিগ্রি কলেজের চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় বহু ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসার পরও তাদের অনুপস্থিত দেখানো হয়েছে। আবার বহু ছাত্র-ছাত্রীর একাধিক পেপারে বেক এসেছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থ সম্বলিত এই ধরনের একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক প্রতিনিধি দল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল কুমার দাসের সাথে সাক্ষাৎ করে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রবি শঙ্কর হালদার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল কুমার দাস ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা শুনতেই নারাজ। তিনি কোন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন নি। তিনি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। রবি শঙ্কর হালদার প্রফেসর শ্যামল কুমার দাসকে পরামর্শ দেন তিনি যদি কোন কিছু করতে না পারেন তাহলে তিনি যেন হাতে চুরি পড়ে বসে থাকেন। একই সাথে রবি শঙ্কর হালদার হুশিয়ারি দেন ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান না হলে আগামিদিনে ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ে ঘেরাও করা হবে।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ঘেরাও করার হুশিয়ারি দিল এ.বি.ভি.পি
7