আগরতলা : রাজ্য পুলিশের ৪৭৬ জন কনস্টেবলের পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। নরসিংগড়স্থিত কে.টি.ডি.এস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এইদিন নয়া কনস্টেবলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে ১১২ ইন্ডিয়া অ্যাপের সুচনা করা হয়েছে। বিশেষ করে মহিলা ও প্রবিন নাগরিকদের উপকারে আসবে এই ১১২ ইন্ডিয়া অ্যাপ। মুখ্যমন্ত্রী এইদিন আশা ব্যক্ত করেন নয়া পুলিশ কনস্টেবলরা নিষ্ঠা ও সততার সাথে তাদের কর্তব্য পালন করবে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন নয়া রাজ্য পুলিসের কনস্টেবলরা মানব সেবার জন্য বর্তমানে প্রস্তুত। মুখ্যমন্ত্রী এইদিন মহিলা কনস্টেবলদের প্যারেডের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী নয়া কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন তাদের পোশাকের মধ্যদিয়ে তাদের দায়িত্ব বুঝতে হবে। কারন এই পোশাক শুধুমাত্র একটা পোশাক নয়। নিজেদের কাজের মধ্যদিয়ে নিজেদের শৃঙ্খলা সততার পরিচয় দিতে হবে। মানুষের আস্তা অর্জন করতে হবে। শপথ গ্রহণের প্রতিটি শব্দ মনে রাখতে হবে দায়িত্ব পালনের সময়। রাজ্য সরকার ত্রিপুরা পুলিসকে আরও আধুনিকিকরন করার চেষ্টা করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যাণকর। এইদিন পাসিং আউট হওয়া পুলিস কনস্টেবলদের মধ্যে ৩১৮ জন মহিলা এবং ১৫৮ জন পুরুষ কনস্টেবল রয়েছে। এদিন ৯১ এবং ৯২ তম ব্যাচের কনস্টেবলদের পাসিং প্যারেড অনুষ্ঠিত হয়।
মহিলা ও প্রবিন নাগরিকদের উপকারে আসবে ১১২ ইন্ডিয়া অ্যাপঃমুখ্যমন্ত্রী
4