Home First post সিপিআইএম-এর হাতে থাকা ১০ টি আসনও ছিনিয়ে নিয়ে আসতে হবেঃমুখ্যমন্ত্রী

সিপিআইএম-এর হাতে থাকা ১০ টি আসনও ছিনিয়ে নিয়ে আসতে হবেঃমুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা : প্রদেশ বিজেপির নয়া সভাপতিকে সংবর্ধনা প্রদান। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিন অভিষেক দেবরায়কে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির প্রাভারি ডাক্তার রাজদ্বীপ রায় সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সংবর্ধনা প্রদান করেন প্রদেশ বিজেপির নয়া সভাপতি অভিষেক দেবরায়কে। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইদিন কমিউনিস্টদের তীব্র সমালোচনা করেন। বর্তমানে কমিউনিস্টদের চেহারা সামনে চলে এসেছে। রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া হয়ে গেছে। কন্টেন্টক্রিয়েটরদের বিষয় তুলে ধরে বলেন এই কন্টেন্টক্রিয়েটরদের পিছনে রয়েছে কমিউনিস্টরা। কন্টেন্টক্রিয়েটররা মিথ্যা প্রচার করে বিজেপির নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কোন কোন জায়গায় আবার তাদের বিরুদ্ধে টাকা নেওয়ারও অভিযোগ উঠছে। তারা একদিকে ব্যবসা করছে, অন্যদিকে বিজেপির নাম কালিমালিপ্ত করছে। বিধানসভার বিরোধী দলনেতা বলেছেন মুখ্যমন্ত্রী ড্রাগসের সাথে যুক্ত। অথচ তাদের খুজেও পাওয়া যায় না। সিপিআইএম-এর হাতে থাকা ১০ টি আসনও আগামিদিনে বিজেপির হয়ে যাবে। সমগ্র দেশ থেকে সিপিআইএম মুছে গেছে। তারা দেশ ও রাজ্যের জন্য ক্ষতিকারক বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। তারা যেন মানুষকে বিভ্রান্ত করতে না পারে তার জন্য তাদের ১০ টি আসনও ছিনিয়ে আনতে হবে। এইদিনের অনুষ্ঠানে মন্ত্রী সভার একাধিক মন্ত্রী, একাধিক বিধায়ক ছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মুল অনুষ্ঠান শেষে অনুষ্ঠান মঞ্চে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বরা এক এক করে সংবর্ধনা প্রদান করেন প্রদেশ বিজেপির নয়া সভাপতি অভিষেক দেবরায়কে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles