Home First post ১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

by sokalsandhya
0 comments

আগরতলা : নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি, সমাজ ব্যবস্থার সাথে পরিচিত করতে হবে। কোন জাতি কিংবা দেশকে শেষ করতে হলে তার ব্যবস্থাকে ভেঙ্গে দেওয়া হয়। কমিউনিস্টরা ভারতবর্ষের মধ্যে সেই কাজটাই করছিল। ভারতবর্ষের ব্যবস্থাকে ভেঙ্গে দেওয়ার কাজ করেছে তারা। সোমবার ১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে যোগেন্দ্রনগর বনকুমারি এলাকায় আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করে এই কথা বলেন লোকসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেবের স্ত্রী ত্রিবেণী রাও, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। বিপ্লব কুমার দেব এইদিন ফিতা কেটে ১৩ প্রতাপগড় যুব মোর্চা আয়োজিত গণেশ পূজার মণ্ডপ সকলের জন্য উন্মুক্ত করে দেন।

 

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles