Home First post সমগ্র দেশের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা

সমগ্র দেশের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা

by sokalsandhya
0 comments

আগরতলা : রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা। কোথাও একদিন, কোথাও তিনদিন, আবার কোথাও বা টানা দশ দিনব্যাপী পালিত হয় গণেশ পূজা। ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে পুরাণ মতে জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের। হিন্দুধর্মে গণেশকে অগ্রপূজ্য বলা হয়। অর্থাৎ যে কোন শুভ কাজ কিংবা পুজোর সূচনায় অন্যান্য দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। সোমবার গনেশ চতুর্থীকে কেন্দ্র করে আগরতলা শহরের বিভিন্ন মন্দির ও সামাজিক সংস্থার উদ্যোগে চলছে গণেশ পূজার্চনা। আগরতলা শহরে বড় আকারের বেশ কয়েকটি পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভক্তি ভরে চলছে গণেশ পূজা। রাজধানীর রবীন্দ্র ভবন চৌমুহনীতে গণপতি সামাজিক সংস্থা এইনিয়ে ১৫ তম বছর গণেশ পূজা করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ জানান তারা যখন গণেশ পূজা শুরু করেছেন তখন হাতে গুনা কয়েকটি মন্দিরে গণেশ পূজা হতো। বর্তমানে বহু জায়গায় গণেশ পূজা হয়ে থাকে।

 

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles