7
আগরতলা : কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই যোগদান কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান বিগত কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মানুষ কংগ্রেস দলে যোগদান করছে। এইদিন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন কংগ্রেস দলে যোগদান করেছেন।