আগরতলা : ভিলেজ কমিটি নির্বাচনে আই.পি.এফ.টি-কে ব্ল্যাকমেইল করেছে তিপ্রা মথা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন আই.পি.এফ.টি-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। তিনি জানান ভিলেজ কমিটি নির্বাচনে আই.পি.এফ.টি, বিজেপি ও তিপ্রা মথা মিলে এনডিএ জোট হয়েছিল। মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে এনডিএ জোটের মিটিং হয়। সেই মিটিং-এ সিদ্ধান্ত হয় ভিলেজ কমিটি নির্বাচনে ৮০ শতাংশ আসনে লড়াই করবে তিপ্রা মথা। আর ২০ শতাংশ আসনে লড়াই করবে বিজেপি। ১০০ শতাংশ আসন দুই দলের মধ্যে ভাগ হয়ে যায়। তবে উল্লেখ ছিল বিজেপি ২০ শতাংশ আসন থেকে কিছু আসন আই.পি.এফ.টি-কে ছেড়ে দেবে। আবার তিপ্রা মথাও ৮০ শতাংশ আসন থেকে কিছু আসন আই.পি.এফ.টি-কে ছেড়ে দেবে। সিদ্ধান্ত মোতাবেক বিজেপি কিছু আসন আই.পি.এফ.টি-কে দিলেও তিপ্রা মথা সিদ্ধান্ত অনুযায়ী আসন আই.পি.এফ.টি-কে ছাড়ে নি।
ভিসি নির্বাচনে বিজেপি কথা রাখলেও তিপ্রা মথা কথা রাখে নিঃস্বপন দেববর্মা
18