আগরতলা : ৬ অক্টোবর মন্ত্রী সভার বৈঠকে ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনী বিজ্ঞাপন নীতি অনুযায়ী বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, সংবাদ পত্র এবং ওয়েব মিডিয়াকে সকল গুলিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। লার্জ, মিডিয়াম ও স্মল এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ক্ষেত্রে লার্জ ক্যাটাগরি পেতে গেলে চার বছর পূর্ণ করতে হবে। সকল জেলায় নিউজ সম্প্রচার হতে হবে। ১ জন চিফ, ৩ জন ভিডিও এডিটর, এবং ৯ জন রিপোর্টার, অ্যাঙ্কার, সহ অন্যান্য স্টাফ থাকতে হবে। প্রতিদিন ৮ বার লাইভ সংবাদ বা যে কোন অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।





মিডিয়াম ক্যাটাগরির ক্ষেত্রে দুই বছর পূর্ণ করতে হবে। ৫ জেলার সম্প্রচার করতে হবে। ১ জন চিফ, ২ জন ভিডিও এডিটর এবং ৬ জন রিপোর্টার, অ্যাঙ্কার সহ অন্যান্য স্টাফ থাকতে হবে। স্মল ক্যাটাগরির জন্য ১ বছর পূর্ণ করতে হবে। ২ জেলায় সম্প্রচার করতে হবে। ১ জন চিফ, ১ জন ভিডিও এডিটর এবং ৪ জন রিপোর্টার, অ্যাঙ্কার সহ অন্যান্য স্টাফ থাকতে হবে। অনুরূপ ভাবে সংবাদ পত্র এবং ওয়েব মিডিয়া গুলিকেও এই তিন ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হলে নির্ধারিত প্যারামিটার গুলি পূর্ণ করতে হবে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান প্রেস স্টিকার নিয়ে আলোচনা চলছে। সহসাই প্রেস স্টিকার প্রদান করা হবে। প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধ করার জন্য।