Home First post বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

by sokalsandhya
0 comments

আগরতলা : রাজ্যে শুরু হল সেনাবাহিনীর অগ্নিবীর র্যাোলি। ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে এই রেলী। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে এই নিয়োগ রেলী। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগের লক্ষ্যে শুরু করা হয়েছে এই নিয়োগ রেলী। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের উদ্যোগে এই নিয়োগ র্যালির আয়োজন করা হয়েছে। তাতে রাজ্য সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাজ্যের আগ্রহী যুবকদের সেনাবাহিনীতে যোগদানের সুযোগ তৈরি হয়েছে এই রেলীর মাধ্যমে। রাজ্য থেকে প্রায় ১২০০ যুবক এই রেলীতে অংশগ্রহণ করেছেন। প্রথমে রেলী তারপর বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা ও মেডিকেল চেকআপ চলছে। সকল টেস্টে উত্তীর্ণ যুবকরা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে পারবে। এই নিয়োগ র্যাগলির আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানায় রাজ্যের যুবকরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles