কমলপুর , ৮ নভেম্বর : রাতের অন্ধকারে এক কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিরা। শনিবার রাতে কমলপুর মহকুমার গারদটিলার কলেজ চৌমুহনির নদীর চরে দুষ্কৃতকারীরা কৃষক সঞ্জীব দাসের জমিতে হানা দিয়ে প্রায় ৪০টি লাউ ও কোমড় গাছ কেটে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। কমলপুরের গারদটিলা কলেজ চৌমুহনির বাসিন্দা সঞ্জীব দাস। প্রায় আড়াই কানি জমি নিয়ে বিভিন্ন সবজি চাষ করে কোনক্রমে পাঁচ জনের সংসার চালান। প্রতি বছরের ন্যায় এই বছরও কৃষক সঞ্জীব দাস আড়াই কানি জমি বন্ধক রেখে লাউ ও কোমড় চাষ করেন। লাউ গুলি বেশ বড় হয়েছে, বাজারজাত করার সময় এসেছিল। ঠিক সেই সময় শনিবার রাতে দুষ্কৃতিরা সঞ্জীব দাসের জমিতে হানা দিয়ে প্রায় ৪০ টি লাউ ও কোমড় গাছ কেটে দিয়ে যায়। রবিবার সকালে কৃষক সঞ্জীব দাস জমিতে গিয়ে দেখেন লাউ ও কোমড় গাছ গুলি কাটা অবস্থায় পড়ে আছে। এতে উনার মাথায় হাত। ঘটনার বিষয়ে হত দরিদ্র কৃষক কমলপুর থানায় জানান। ঘটনার বিষয়ে জানাজানি হওয়ার পর গ্রামের মানুষ সঞ্জীব দাসের জমিতে গিয়ে দেখে দুঃখপ্রকাশ করেন। এবং দুষ্কৃতিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।
শনিবার রাতে কমলপুরে এক কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিরা
3