2
আগরতলা, ৮ নভেম্বর : দীপাবলি উৎসব উপলক্ষ্যে জমজমাট বাজি বাজার। রাজধানীর বিভিন্ন বাজারের বাজি ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া। কারণ বিগত বছরের তুলনায় এই বছর বেশি পরিমাণে বাজি বিক্রয় হয়েছে। এতে লাভ হয়েছে বাজি ব্যবসায়ীদের। বাজি ব্যবসায়ীরা জানান বিগত বছরের তুলনায় এই বছর ভালোই বাজি বিক্রয় হয়েছে। শব্দ বাজি ছাড়া বিভিন্ন ধরনের বাজি রয়েছে। কিটকেট, তারা বাজি, সাপ বাজি, কেরা বাজি, তুবড়ি সহ হরেক রকমের বাজি বাজারে রয়েছে। তবে বিগত বছরের তুলনায় এই বছর বাজির দাম কিছুটা বেশি। দাম কিছুটা বেশি হলেও ভালোই বাজি বিক্রয় হয়েছে। এতে লাভ হয়েছে সকল বাজি ব্যবসায়ীর।