Agartala : সম্প্রতি সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠে। যা নিয়ে থানায় মামলাও দায়ের করা হয়। এইবার অভিযুক্ত উপপ্রধানের হয়ে মাঠে নামলেন ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত প্রধান দাবি করেন উপ প্রধান রূপক দেবনাথের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। অভিযোগকারি সুভাষ দেবনাথ মিথ্যা অভিযোগ করে পঞ্চায়েত উপ প্রধানের নাম বদনাম করার চেষ্টা করছে। তিনি এই ঘটনার নিন্দা জানান। প্রশ্ন হচ্ছে যে অভিযোগের পুলিশ তদন্ত করছে। সেই অভিযোগ মিথ্যা দাবি করে পঞ্চায়েত প্রধান কি পুলিশের নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন না ? পঞ্চায়েত প্রধান কি করে দাবি করেছেন যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাহলে কি ঘটনার সময় তিনি পঞ্চায়েত উপ প্রধানের সাথে উপস্থিত ছিলেন?
সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যাঃআইনে অজ্ঞ প্রধানের দাবি
9