7
আগরতলা, ১৬ নভেম্বর: — অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ১৯ নভেম্বর থেকে এক সপ্তাহ ব্যাপী ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর জন্মদিনকে সামনে রেখে মিশন সাহসী নামে কর্মসূচি পালন করতে যাচ্ছে। সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সংগঠনের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় মিশন সাহসী কর্মসূচি পালন করা হবে। ১৯ নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে। মিশন সাহসি কর্মসূচির মাধ্যমে মেয়েদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।