আগরতলা, ২১ নভেম্বর: — ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগমের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজধানীর শিশু বিহার স্কুলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ব্যালট পেপারে চলছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিক লাল দাস জানান রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে শনিবার থেকে আগরতলা পুর নিগমের নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই ভোট গ্রহণ প্রক্রিয়া রবিবার পর্যন্ত চলছে। শুক্রবার পর্যন্ত ২ হাজার ৪২৯ টি ইলেকশন ডিউটি ভোটের ফর্ম পাওয়া গেছে। শনি এবং রবিবারও ফর্ম জমা দেওয়া যাবে। স্বাভাবিক ভাবে এই সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
আগরতলা পুর নিগমের নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ শুরু হয়েছে শিশু বিহার স্কুলে
5