১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

আগরতলা : ফেডারেশন কাপে রাজ্যের মেয়ের সাফল্য। স্বর্ণ পদক অর্জন করেছেন রীতা নাগ।ইন্ডিয়ান বডি বিল্ডারস ফেডারেশনের উদ্যোগে ১৪ তম ফেডারেশন কাপ হয়েছে লখনৌতে। এতে ত্রিপুরার মেয়ে রীতা নাগ অংশগ্রহণ করে সাফল্যো পায়। রীতা নাগ ত্রিপুরার প্রথম মহিলা বডি বিল্ডার, যিনি এই ফেডারেশন কাপে অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করলেন। রবিবার তাকে সংবর্ধনা দেওয়া হয়। আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস এসেসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বডি বিল্ডার দুলাল কর্মকার, সংস্থার সচিব তনয় দাস সহ অন্যরা। সংবর্ধিত হয়ে খুশি পদক জয়ী রীতা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!