রাজ্যে বেড়ে চলা বেকারের সংখ্যা নিয়ে কোন চিন্তা নেই মুখ্যমন্ত্রীর- অভিযোগ এনএসইউআই-র

আগরতলা : রাজ্যে বাড়ছে বেকারের সংখ্যা। এসব নিয়ে কোন চিন্তা নেই মুখ্যমন্ত্রীর। রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন এন এস ইউ আই সভাপতি স্বরূপ শীল। সম্প্রতি প্রদেশ এনএসইউআই-র সভাপতি সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের সরকার থেকে স্কুটি প্রদানের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। তারপরই ঘটা করে অনুষ্ঠান করে রাজ্য সরকার থেকে ১৪০ জন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীকে স্কুটি প্রদান করা হয়। এই নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ এনএসইউআই সভাপতি স্বরূপ কুমার শীল জানান চাকুরির পরিবর্তে মেধাবী ছাত্রীদের স্কুটি দিয়ে বিভ্রান্তি করা ঠিক হচ্ছে না। বেকারত্বের দিক থেকে ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এইটা লজ্জার বিষয়। মুখ্যমন্ত্রীর এইসব বিষয় নিয়ে কোন চিন্তা নেই। মুখ্যমন্ত্রী নিজের ইমেজ বাঁচাতে ব্যস্ত। সমগ্র রাজ্যের নানা প্রান্তে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিক্রয় হচ্ছে। এইটা নিয়েও কারো কোন চিন্তা নেই। রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রীর অধিন শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বের প্রতি উদাসীন বলেও অভিযোগ করেন তিনি। স্বরূপ কুমার শীল আরও অভিযোগ করেন দিনের পর দিন স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করছে না। এসব ছাড়াও বিভিন্ন ইস্যুতে সরকারকে নিশানা করল সংগঠনের রাজ্য সভাপতি।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি