অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগ এক বাংলাদেশী গ্রেপ্তার রেল স্টেশনে

আগরতলা : বহিঃরাজ্যে পাচারের জন্য রাখা গাঁজা উদ্ধার আগরতলা রেল স্টেশন থেকে। একি সঙ্গে জি আর পি ো আর পি এফের অভিযানে মুম্বাই যাওয়ার পথে আটক এক বাংলাদেশী। আগরতলা রেল স্টেশন থেকে ফের এক বাংলাদেশী নাগরিক আটক। জি আর পি ও আর পি এফের যৌথ অভিযানে বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ অবৈধ ভাবে এদেশে প্রবেশ করেছে। জানা গেছে ধৃত ব্যক্তি মুম্বাই যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। এদিকে জি আর পি ও আর পি এফের অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে শুকনো গাঁজা। প্রায় ৩০ কেজির উপরে গাঁজা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা হবে। জি আর পি মামলা নিয়ে তদন্ত করছে কারা এগুলি রেল স্টেশনে রেখে গেছে।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা