আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বৈষ্ণবটিলা এলাকার কমিউনিটি হলের নির্মাণ কাজ- মেয়র

আগরতলা : ৪০০ আসন বিশিষ্ট কমিউনিটি হল নির্মাণ হচ্ছে আগরতলা পুর নিগমের ৪৯ নং ওয়ার্ডের অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকায়। ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলটি নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার কমিউনিটি হল নির্মাণ কাজ ঘুরে দেখলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন এলাকার বিধায়িকা মিনারানি সরকার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪৯ নং ওয়ার্ড কর্পোরেটর হরিসাধন দেবনাথ, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা।মেয়র দীপক মজুমদার জানান আগামী তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। ৪০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক এই কমিউনিটি হলটি তৈরি হয়ে গেলে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে। পাশাপাশি বৈষ্ণবটিলা রায় কলোনিতে একটি পুকুর রয়েছে। এই পুকুরটি সংস্কার করার দাবি জানায় এলাকাবাসীর। রায় কলোনি এলাকায় পুকুরটিকে সংস্কার করে সেখানে প্রতিমা ভাসানের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়ে গেছে। ফলে পুকুর সংস্কারের কাজও সহসাই শুরু হয়ে যাবে। এতে পাল্টে যাবে এলাকার পরিবেশ। সব মিলিয়ে খুশি স্থানীয় লোকজন।

Related posts

মহিলা ও প্রবিন নাগরিকদের উপকারে আসবে ১১২ ইন্ডিয়া অ্যাপঃমুখ্যমন্ত্রী

শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিতে প্রকাশিত হবে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

প্রয়াত রাজীব গান্ধীর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস