বাজেটে যুব ও শিক্ষা ক্ষেত্রে ২০ শতাংশ অর্থ বরাদ্দের প্রস্তাবে সন্তোষ প্রকাশ এবিভিপির

আগরতলা : বিধানসভায় পেশ হওয়া ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে যুব ও শিক্ষা ক্ষেত্রে ২০ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করে সরকারের প্রশংসা করলেন শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব। সোমবার সংগঠনের সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ মন্ত্রী গৌরব দাস, ত্রিপুরা প্রদেশ মিডিয়া কনভেনার কৌশিক দেবনাথ,ত্রিপুরা প্রদেশ সহ-মন্ত্রী অর্জুন ত্রিপুরা, রেশমি জমাতিয়া সহ অন্যরা। প্রদেশ মন্ত্রী গৌরব দাস বাজেটে শিক্ষা ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, বিদ্যার্থী পরিষদের তিনটি দাবি পূরণ করা হয়েছে। পাশাপাশি তারা আহ্বান রাখেন সরকারের কাছে গুণগত শিক্ষার দিকে বেশি করে নজর দেওয়ার জন্য। কারণ নয়া শিক্ষা নীতি কার্যকর হওয়ার পরে কোন ধরণের সেমিনার করা হচ্ছে না। যার ফলে দেখা যাচ্ছে অনেক অধ্যাপক কিংবা অধ্যক্ষ এই শিক্ষা নীতি নিয়ে পুরো সচেতন নয়। সংগঠনের নেতৃত্ব পাশাপাশি এদিন আরও জানান চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ দিল্লিতে ছাত্র সংসদের আয়োজন করেছিল। এর মধ্যে ছিল, বালিকা সংসদ, জনজাতি সংসদ হয়। এসব বিষয়গুলি তুলে ধরেন সংগঠনের প্রদেশ মন্ত্রী।

Related posts

বিজেপি সরকার একটা জন বিরোধী ও মহিলা বিরোধী সরকারঃনারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কনিকা

লাইট হাউজের ঘড় বুঝিয়ে দিতে বিলম্বের জন্য টুডার কমিশনারকে কাঠগড়ায় তুললেন গ্রাহকরা

সহসাই রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ যুব কংগ্রেস