মার্কফেডের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

আগরতলা : একটা সময় সমবায় দপ্তরকে অঘোষিত রাজনৈতিক অফিসে পরিণত করা হয়েছিল। বর্তমান সমবায় দপ্তর মূলস্রোতে ফিরে এসেছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে একথা বললেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।মঙ্গলবার মার্কফেডের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর বাধারঘাটস্থিত মার্কফেডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান পূর্বে কোন দিন মার্কফেডের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় নি। রক্তদান শিবিরে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ছাড়াও মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ অন্যান্যরা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা