চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো সংহতি ক্লাব

আগরতলা : চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো সংহতি ক্লাব। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল কসমোপলিটনকে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী টি টুয়েন্টি ক্রিকেটের ফাইন্যাল ম্যাচ হয় বুধবার। মুখোমুখি হয়েছিল সংহতি ক্লাব ও কসমোপলিটন ক্লাব। এমবিবি স্টেডিয়ামে সংহতি ক্লাব তিন উইকেটের ব্যবধানে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে জয়ী হয়।প্রথমে ব্যাট করে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৫০ রান। পাল্টা খেলতে নেমে সংহতি ক্লাব ১৯.২ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক