৬ দফা দাবিতে পরিবহন দপ্তরের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশান

আগরতলা : পরিবহণ দপ্তরের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম জেলা কমিটির। বৃহস্পতিবার সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন সংগঠনের পশ্চিম জেলা কমিটির প্রভারি অমল গোপ। ৬ দফা দাবিকে সামনে রেখে পরিবহন দপ্তরের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের নিকট ডেপুটেশান দেয় ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘ। এদিন পশ্চিম জেলা ইরিক্সা শ্রমিক সংঘের কর্মী সমর্থকরা প্রথমে মিছিল করে পরিবহন ভবনের সামনে যান। সেখান থেকে এক প্রতিনিধি দল পরিবহন দপ্তরে গিয়ে যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে দাবি সনদ পেশ করে।প্রতিনিধি দলের পক্ষ থেকে এদিন যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এখন দেখার যুগ্ম কমিশনার সমস্যা নিরসনে কি পদক্ষেপ নেয়? তাদের দাবির মধ্যে রয়েছে অন্য রাজ্যের মতো ত্রিপুরায়ও ফিটনেস ফাইন বন্ধ, অটো পারমিট বন্ধ করার।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি