মুখ্যমন্ত্রীর আবেদনের পরেও অধিবেশনে যাবেন না বাম বিধায়করা-জিতেন

আগরতলা : বিধানসভার বাজেট অধিবেশনের বাকি দিনগুলি বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছেন না বাম বিধায়করা। মুখ্যমন্ত্রীর আবেদনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একথা সাফ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। জাত নিয়ে বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের জেরে বাজেট অধিবেশনের বাকি দিন গুলি বয়কট করেন বাম বিধায়করা। সিপিআইএম বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করার পর মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে প্রধান বিরোধী দলের বিধায়কদের উদ্দেশ্যে বলেন, যা হয়েছে তা হয়ে গেছে। কোন সমস্যা থাকলে আসুন আলোচনার মাধ্যমে শেষ করা হোক। মুখ্যমন্ত্রীর আপিল বিরোধী দলের বিধায়কদের কানে পৌঁছালেও রীতিমতো পঞ্চম এবং ষষ্ঠ দিন বিধানসভা অধিবেশন বয়কট অব্যাহত রেখেছেন। এ বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কাছে জানতে চাওয়া হলে তিনি জানান চলতি বিধানসভায় বিরোধীদল সিপিআইএম-এর পক্ষ থেকে বিধায়করা আবার অংশগ্রহণ করবেন সেটা প্রশ্নই উঠে না।মুখ্যমন্ত্রীর আবেদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জিতেন বাবু।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী