ইদে চাহিদা মেটাতে সেমাই তৈরিতে ব্যস্ত শ্রমিকরা

আগরতলা : আর দুইদিন। এর পরেই মুসলিম ধর্মাবলম্বিদের খুশির ইদ। এক মাস রোজা শেষে এই খুশির ইদ পালন করে থাকেন মুসলিম ধর্মাবলম্বি লোকজন। মুসলিম ধর্মাবলম্বিদের প্রধান উৎসব হল ইদ উল ফিতর ও ইদ- উজ জোহা। ঈদকে কেন্দ্র করে এক মাস ব্যাপী রমজান মাস হিসেবে পালন করে থাকে মুসলিম ধর্মাবলম্বীরা। এক মাস রোজা রাখার পর খুশির ঈদের আনন্দে মেতে উঠে তারা। এই উৎসবে তাদের ঘরে ঘরে তৈরি হয় সেমাই পিঠেপুলি।বিভিন্ন ধরনের সেমাই দিয়ে তারা তাদের রমজান মাস পালন করে থাকে। ঈদকে সামনে রেখে আগরতলার বাইপাস এলাকার এক কোম্পানিতে তৈরি করা হচ্ছে সেমাই। কোম্পানিতে কর্মরত কর্মীরা বর্তমানে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। এবছর সেমাইয়ের চাহিদা রয়েছে। তাই উৎপাদনও বাড়ানো হয়েছে বলে জানান সংস্থার ম্যানেজার।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি