সোনামুড়া মহকুমায় দুই সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাল ইউনাইটেড প্রগ্রেসিভ

আগরতলা : সোনামুড়া মহকুমায় দুই সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাল ইউনাইটেড প্রগ্রেসিভ। বুধবার সন্ধ্যায় সংগঠনের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় আইজি আইন-শৃঙ্খলার কাছে। পুলিস আধিকারিক আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের গ্রেপ্তারের। এবার সুশাসনের রাজ্যে সোনামুড়া মহকুমায় আক্রান্ত হয়েছে দুই সাংবাদিক। জানা যায় সোনামুড়া মহকুমার সাংবাদিক সঞ্জয় আচার্য ও প্রভাত ঘোষের উপর মঙ্গলবার হামলা চালায় দুষ্কৃতকারীরা।প্রাণনাশের হুমকি দেওয়া হয় দুই সাংবাদিককে। আক্রান্ত দুই সাংবাদিকের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে কলমচৌরা থানা ও মেলাঘর থানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্য পুলিশের আইজি আইন-শৃঙ্খলার দ্বারস্থ হয় ইউনাইটেড প্রগ্রেসিভের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে আইজি আইন-শৃঙ্খলার কাছে ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলে ছিলেন প্রনব সরকার, বিশ্বেন্দু ভট্টাচার্য, সৌরজিৎ পাল, রনজিৎ দেববর্মা, অনির্বাণ দে, বিশ্বজিৎ দে সহ অন্যান্যরা।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ