রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রাজধানীর দুর্গাবাড়িতে প্রতিবছরের মতো এবারো হচ্ছে বাসন্তী পূজা

আগরতলা : রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রাজধানীর দুর্গাবাড়িতে প্রতিবছরের মতো এবারো হচ্ছে বাসন্তী পূজা। শুক্রবার সকালে রীতি নীতি মেনে হয় সপ্তমী পূজা। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমান। পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয়।প্রচুর লোকজন অঞ্জলি নেন। দুর্গা বাড়ির পুরোহিত জানান সপ্তমী পূজা শেষে বলী দেওয়া হয়। দুপুরে মাকে ভোগ দেওয়া হয়। সন্ধ্যা ৭ টায় সন্ধ্যা আরতি। রাজ আমল থেকে দুর্গা বাড়িতে বাসন্তী পূজা হয়ে আসছে। এদিকে বাসন্তী পূজা উপলক্ষে প্রতিদিন প্রচুর লোকজন ভিড় জমান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের লোক দুর্গাবাড়িতে এসে আনন্দে গা ভাসান এবং মায়ের আশীর্বাদ নেন।

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM