অল ত্রিপুরা প্লেয়ারস ফোরামের তরফে পূর্ব আগরতলা থানায় মামলা রূপক দেবরায়ের বিরুদ্ধে

আগরতলা : হকি, কবাডি ও বক্সিং জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন জায়গায় ত্রিপুরার হয়ে বহিঃরাজ্যের খেলোয়াড়দের খেলানোর অভিযোগ। ফের অভিযোগের কাঠগড়ায় রূপক দেবরায়ের বিরুদ্ধে। অভিযোগ এতে বঞ্চিত হয়েছেন ত্রিপুরার খেলোয়াড়রা। এনিয়ে এবার সরব হল অল ত্রিপুরা প্লেয়ারস ফোরাম। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্টে বহিঃরাজ্যের খেলোয়াড় ত্রিপুরা টিমের হয়ে খেলানোর অভিযোগে রূপক দেবরায়ের বিরুদ্ধে মামলা করা হয়। রাজ্যের খেলোয়াড়দের ভালর কথা চিন্তা করে সংগঠনের তরফে মামলা করা হয় পূর্ব আগরতলা থানায়। মঙ্গলবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল পূর্ব থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন অল ত্রিপুরা প্লেয়ারস ফোরামের সচিব শান্তনু সূত্রধর সহ অন্যরা। তারা দাবি জানান আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল