কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা

আগরতলা : বিজেপি চাইছে জাতপাতের নামে লড়াই। তা যাতে না হয় সেই আহ্বান রাখলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, মধ্যযুগীয় বর্বরতা যেন শুরু না হয় তা নিশ্চিত করতে হবে। ধর্মের নামে কোন প্রাণ হানী যেন না হয়, মন্দির মসজিদের লড়াই যেন না হয়, হিন্দু মুসলিমের লড়াই যেন না হয়, জাত পাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে, আঞ্চলিকতার জন্য লড়াই যেন না হয় তা নিশ্চিত করতে হবে। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সভা। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্ব।আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন দেশের সংবিধানকে সুরক্ষিত করতে হবে। সংবিধানের উপর আস্থা রেখে সংবিধানকে রক্ষা করতে সকলকে দেশ গড়ার কাজে লিপ্ত হওয়ার আহ্বান জানান। এছার এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় ও আগামী কর্মসূচী নিয়ে আলোচনা হয় বৈঠকে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা