লাল বাহাদুর ব্যায়ামাগারে পিএম মুফত বিজলি ঘর যোজনা নিয়ে শিবির

আগরতলা : রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের উদ্যোগে রবিবার প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনার উপর এক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, ক্লাবের সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের সদস্য সুবল ভৌমিক সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনার সুবিধা গ্রহণ করে কোন ভোক্তা নিজের বিদ্যুতের চাহিদা পূরণ করে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রয় করতে পারেন। প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনার মাধ্যমে ভোক্তারা কিভাবে লাভবান হবে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা