প্রধানমন্ত্রী যা বলেছেন এর রেজাল্ট কিছুদিনের মধ্যে পাওয়া যাবে—মুখ্যমন্ত্রী

আগরতলা : প্রধানমন্ত্রী যা বলেছেন এর রেজাল্ট কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। কাশ্মীরের পহেলগাঁও-র ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার মুখ্যমন্ত্রী জানান পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। বহু নিরীহ মানুষের প্রাণ গেছে। ত্রিপুরারও কয়েকজন অল্পের জন্য প্রানে বেঁচেছে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা করে দেখাবেন। পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী যা বলেছেন তারও রেজাল্ট কিছুদিনের মধ্যে পাওয়া যাবে।উল্লেখ্য ২২ এপ্রিল কাশ্মীরে বৈরীরা পর্যটকদের উপরে হামলা চালায়। এতে ২৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!