দেওঘর এক্সপ্রেস ছাড়ার আগে আগরতলা রেল স্টেশনে আটক গাঁজা

আগরতলা : অবৈধ ভাবে নেশা সামগ্রী ট্রেনে করে পাচার অব্যাহত। অভিযোগ বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা গাঁজা পাচার করছে।আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শনিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে দেওঘর এক্সপ্রেস ছাড়ার আগে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ যৌথভাবে তল্লাসি অভিযানে নামে। সেই সময় ১ নং প্ল্যাটফর্ম থেকে দুটি ব্যাগ ও একটি ট্রলি উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্যাগ ও ট্রলিতে ৩৬ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। আগরতলা জিআরপি থানায় একটি মামলা নেওয়া হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে জি আর পি। উদ্ধার হওয়া গাঁজার কালো বাজারি মূল্য আনুমানিক ৫ লাখের টাকার উপর।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল