৪ বাংলাদেশী নাগরিককে আটক করলো জিআরপি-আরপিএফ

আগরতলা : বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ অব্যাহত। প্রতিদিন ধরা পড়ছে বাংলাদেশী নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আগরতলা রেল স্টেশন থেকে ফের আটক ৪ জন বাংলাদেশী নাগরিক। ধৃতরা অবৈধ ভাবে বাংলাদেশ থেকে রাজ্যে আসে। রাজ্যে আসার পর তারা বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে যায়। আগরতলা জি আর পি থানার পুলিশ, আর পি এফ ও গোয়েন্দা বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বেঙ্গালুরু ও চেন্নাই যাবে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃতরা হল জহিরুল ইসলাম ওরফে জাহির, দিলওয়ার হোসেন, জামিরুল ইসলাম ও মোহাম্মদ জিয়া। ধারণা ধৃতদের জিজ্ঞাসাবাদ চালালেও ধরা পড়তে পারে দালালরা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা