মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী

আগরতলা : বিজেপি জমানায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দলের রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচী সিপিআই-র। বিজেপি জমানায় জিনিসপত্রের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি বেড়েছে বহু ওষুধের দাম। বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৫০ টাকা করে। মানুষ বাজারে জিনিস পত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে।এই অবস্থায় মানুষের আয় বাড়ছে না। এসবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচী সিপিআই-র। রবিবার রাজধানীর কৃষ্ণনগর সিপিআই রাজ্য পরিষদের অফিসের সামনে বিক্ষোভ দেখায় দলীয় নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন সিপিআই নেতা ডাঃ যুধিস্টির দাস, মিলন বৈদ্য সহ অন্যরা। সিপিআই রাজ্য পরিষদের নেতা মিলন বৈদ্য বলেন, বর্তমান সরকারের নেতা- মন্ত্রীরা দাবি করেন স্বাস্থ্যের নাকি উন্নতি হয়েছে। কিন্তু জিবি সহ বিভিন্ন হাসপাতালে দেখা যায় স্বাস্থ্যের কি অবস্থা। নিত্যদিন রোগীর মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায়। তাঁর অভিযোগ রেগা-টুয়েপের বকেয়া মজুরি মিলছে না শ্রমিকদের।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।