নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের

আগরতলা : ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল দেখা করেন আগরতলা হলিক্রস স্কুলের অধ্যক্ষের সঙ্গে। ৪ জনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। অভিযোগ এবছর আগরতলা হলিক্রস স্কুলে নির্ধারিত সময়ের আগে সাম্মাসিক পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে। এমনই অভিযোগ জানিয়েছেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এই ঘটনার বিষয়ে জানার পর মঙ্গলবার ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলা হলিক্রস স্কুলে গিয়ে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন এবং এসব বিষয়ে কথা বলেন। প্রতিনিধি দলের এক সদস্যা জানান হলিক্রস স্কুলের অধ্যক্ষ আশ্বাস দিয়েছেন নির্ধারিত সময়ের আগে কোন ধরনের পরীক্ষা নেওয়া হবে না। এখন দেখার আগামীতে আশ্বাস মতো নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয় কিনা। কারণ আগে পরীক্ষা নিলে পড়ুয়াদের মধ্যে মানসিক চাপ বাড়ে।

Related posts

কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্না কংগ্রেসের

পুর ও নগর নির্বাচন হলো সেমিফাইনাল, ফাইনাল খেলা হবে ২০২৮ সালেঃমুখ্যমন্ত্রী

১৯ নভেম্বর থেকে সপ্তাহ ব্যাপী মিশন সাহসি কর্মসূচি শুরু করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ