পুর নিগমের তিন ওয়ার্ডে উন্নয়ন কাজ দেখে দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা : সামনেই বর্ষার মরশুম। তাই বর্ষার আগে যাতে স্মার্ট সিটির কাজ সমাপ্ত হয় তার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার মুখ্যমন্ত্রী পুর নিগমের তিনটি ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজ ঘুরে দেখেন। এদিন পুর নিগমের ১৬,২০ এবং ৩২ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ সরজমিনে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার ডঃ বিশাল কুমার, সচিব কিরণ গিত্যে, অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পরিদর্শনে বের হয়ে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ করছেন স্মার্ট সিটির কাজে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়ে আছে। সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তার জন্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আধিকারিকদের সাথে কথা বললেন তিনি। বর্ষা শুরু হওয়ার আগে স্মার্ট সিটির কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বেশকিছু সমস্যা ওনার নজরে এসেছে। আগরতলা পুর নিগমের সঙ্গে স্মার্ট সিটির, স্মার্ট সিটির সঙ্গে পূর্ত দপ্তরের সমন্বয় না থাকার কারণে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে। তাই সকলের যাতে সমন্বয় রক্ষা করে কাজ করে তার জন্য বলা হয়েছে। সামনেই বর্ষার মরশুম। তাই বর্ষার আগে যাতে কাজ সমাপ্ত হয় তার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন শান্তিপাড়া এলাকাটি পরিদর্শন করে যা লক্ষ্য করা গেছে সেখানে নিকাশি ব্যবস্থা আরো উন্নত হওয়ার প্রয়োজন রয়েছে। এখন দেখার মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর কত দ্রুত কাজ গুলি সম্পন্ন হয় গুণমান বজায় রেখে।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী