রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

আগরতলা : কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্যের আট জেলায় হবে জরুরি পরিস্থিতিতে কি করনীয় তা নিয়ে মহড়া। বুধবার হবে এই মহড়া। নির্দেশ মোতাবেক রাজ্যের ৮ টি জেলায় বুধবার মক ড্রিল সংগঠিত করা হয়। জেলা ডিজেস্টার মেনেজমেন্ট অ্যাথরিটি নেতৃত্বে এই মক ড্রিল করা হবে। মক ড্রিলে সিভিল ডিফেন্স কর্মী, স্কুল পড়ুয়া সহ বিভিন্ন ভ্যলান্টিয়ারা অংশগ্রহণ করবে। যদি কোন জরুরী পরিস্থিতি কিংবা দুর্যোগ হলে কি ভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে সেই বিষয়ে মক ড্রিলে দেখানো হবে। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেস পাণ্ডে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের অধিকর্তা ও পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার। সচিব জানান এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে জরুরী পরিস্থিতি কিংবা দুর্যোগ মোকাবিলার জন্য সকলে কতটা প্রস্তুত তা খতিয়ে দেখা। বিভিন্ন দপ্তর গুলির মধ্যে কতটা সমন্বয় রয়েছে তা খতিয়ে দেখা হবে। রাজ্যের ৮ জেলায় সিভিল ডিফেন্স কর্মী রয়েছে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি